কুড়িগ্রাম সীমান্তে এক মণেরও বেশি ভারতীয় গাঁজা জব্দ

প্রকাশ :
সংশোধিত :

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি। এর আগে একইদিন সকালে ধলডাঙ্গা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করে এসব গাঁজা আটক করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকার মাষ্টারপাড়া নামক স্থানে সকাল সাড়ে ১০টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত অবস্থায় ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক সিজারমূল্য ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির নিয়মিত টহল, বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে পুশইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.